Have a question?
Message sent Close
5
1 review

সহজে পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন

এই কোর্সটি বিশেষভাবে ফটোগ্রাফারদের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে কোনো প্রকার কোডিং জ্ঞান ছাড়াই আপনি শিখবেন কীভাবে নিজের ওয়েবসাইট তৈরি ... Show more
5 Students enrolled
  • Description
  • Curriculum
  • Reviews

একটা সময় ছিলো যখন শিল্পীরা কেবল তাদের শিল্প নিয়েই মগ্ন থাকতেন। মানে গায়ক গান গাইতেন, আঁকিয়ে ছবি আঁকতেন। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে শিল্পীরা আর কেবল নিজের শিল্পটুকু চর্চা করেই নিশ্চিন্ত হতে পারছেন না। শিল্পচর্চার পাশাপাশি তাদের নিজেদের শিল্পকে দর্শকদের সামনে তুলে ধরতে তাদের বিশেষ যত্নবান হতে হচ্ছে। প্রোমশান থেকে শুরু করে পোর্টফোলিও তৈরি এবং অন্যান্য যাবতীয় প্রকাশনা বা প্রদর্শনের কাজ এখন শিল্পীকে নিজেকেই সামলাতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই। অবশ্যই বাজারে এমন অনেক সংস্থা আছে যারা এই কাজ পারিশ্রমিকের বিনিময়ে করে থাকেন। কিন্তু সেই বাজার খুব একটা ভরসাযোগ্য অবস্থাতে নেই। সঠিক মূল্য এবং গুণমান নিজে জেনে যাচাই করে না নিতে পারলে একটি ঠিকঠাক প্রকাশনা বা ওয়েবসাইট কোন ব্যবসায়ী সংস্থাকে দিয়ে করিয়ে ফেলা খুব একটা সোজা নয়। আবার পশ্চিমবঙ্গের গড় শিল্পীদের আর্থিক অবস্থাও এমন সংস্থাদের পারিশ্রমিক বহন করার মত নয় আজও।

আমরা মনে করি অন্য সংস্থাকে দিয়ে ওয়েবসাইট তৈরি করানোর চেয়ে নিজে তৈরি করে ফেলা অনেক সহজ। ওয়েব ডিজাইন শেখায় কিছুটা সময় লাগে বটে, তবে এখন আর ওয়েবসাইট তৈরি করতে কোডিং এর জ্ঞান লাগে না। সবকিছুই প্রায় ‘ড্র্যাগ এন্ড ড্রপ’ পদ্ধতিতে করে ফেলা যায়। একটু সময় করে শিখে নিতে পারলে শিল্পীরা তাদের নিজের মনের মত ওয়েবসাইট অত্যন্ত কম খরচে তৈরি করে ফেলতে পারেন।

আমাদের ওয়েবসাইট ডিজাইন সার্ভিস ‘কারুবাংলা’ ব্যবহার করে আপনি সহজে এবং সঠিক মূল্যে হোস্টিং ও ডোমেইন সহ ওয়েবসাইট তৈরি করতে পারেন। নতুন শিল্পীরা বিনামূল্যে আমাদের Sub-domain ব্যবহার করে তাদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন।

মুল শিক্ষণীয় বিষয়

এই কোর্সে আমরা অত্যন্ত সহজে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ব্যবহার করে একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে শিখবো। আমাদের মূল উদ্দেশ্য হবে প্রথমে একটি বেসিক ওয়েবসাইট তৈরি করা এবং সেটিকে পাবলিশ করা। এর জন্য আমরা নিচের গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করবো।

সমস্ত বিষয়গুলির বিস্তারিত টেক্সটের সঙ্গে থাকবে লাইভ সেশান। লাইভ সেশানের রেকর্ডিং থাকবে এবং পরেও কোর্স মডিউলে অন্তর্ভুক্ত থাকবে।

লাইভ সেশানের সময় ও তারিখ

Instructor

Saptarshi Chakraborty

Course Mananger

Diptendu Kumar Kundu

ফটোগ্রাফারদের জন্য ওয়ার্ডপ্রেস
5.0
1 review
Stars 5
1
Stars 4
0
Stars 3
0
Stars 2
0
Stars 1
0