সহজে পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন
- Description
- Curriculum
- Reviews
একটা সময় ছিলো যখন শিল্পীরা কেবল তাদের শিল্প নিয়েই মগ্ন থাকতেন। মানে গায়ক গান গাইতেন, আঁকিয়ে ছবি আঁকতেন। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে শিল্পীরা আর কেবল নিজের শিল্পটুকু চর্চা করেই নিশ্চিন্ত হতে পারছেন না। শিল্পচর্চার পাশাপাশি তাদের নিজেদের শিল্পকে দর্শকদের সামনে তুলে ধরতে তাদের বিশেষ যত্নবান হতে হচ্ছে। প্রোমশান থেকে শুরু করে পোর্টফোলিও তৈরি এবং অন্যান্য যাবতীয় প্রকাশনা বা প্রদর্শনের কাজ এখন শিল্পীকে নিজেকেই সামলাতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই। অবশ্যই বাজারে এমন অনেক সংস্থা আছে যারা এই কাজ পারিশ্রমিকের বিনিময়ে করে থাকেন। কিন্তু সেই বাজার খুব একটা ভরসাযোগ্য অবস্থাতে নেই। সঠিক মূল্য এবং গুণমান নিজে জেনে যাচাই করে না নিতে পারলে একটি ঠিকঠাক প্রকাশনা বা ওয়েবসাইট কোন ব্যবসায়ী সংস্থাকে দিয়ে করিয়ে ফেলা খুব একটা সোজা নয়। আবার পশ্চিমবঙ্গের গড় শিল্পীদের আর্থিক অবস্থাও এমন সংস্থাদের পারিশ্রমিক বহন করার মত নয় আজও।
আমরা মনে করি অন্য সংস্থাকে দিয়ে ওয়েবসাইট তৈরি করানোর চেয়ে নিজে তৈরি করে ফেলা অনেক সহজ। ওয়েব ডিজাইন শেখায় কিছুটা সময় লাগে বটে, তবে এখন আর ওয়েবসাইট তৈরি করতে কোডিং এর জ্ঞান লাগে না। সবকিছুই প্রায় ‘ড্র্যাগ এন্ড ড্রপ’ পদ্ধতিতে করে ফেলা যায়। একটু সময় করে শিখে নিতে পারলে শিল্পীরা তাদের নিজের মনের মত ওয়েবসাইট অত্যন্ত কম খরচে তৈরি করে ফেলতে পারেন।
আমাদের ওয়েবসাইট ডিজাইন সার্ভিস ‘কারুবাংলা’ ব্যবহার করে আপনি সহজে এবং সঠিক মূল্যে হোস্টিং ও ডোমেইন সহ ওয়েবসাইট তৈরি করতে পারেন। নতুন শিল্পীরা বিনামূল্যে আমাদের Sub-domain ব্যবহার করে তাদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন।
মুল শিক্ষণীয় বিষয়
এই কোর্সে আমরা অত্যন্ত সহজে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ব্যবহার করে একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে শিখবো। আমাদের মূল উদ্দেশ্য হবে প্রথমে একটি বেসিক ওয়েবসাইট তৈরি করা এবং সেটিকে পাবলিশ করা। এর জন্য আমরা নিচের গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করবো।
- ডোমেইন ও হোস্টিং
- ওয়ার্ডপ্রেস এর গঠন ও কার্যপ্রণালী
- ওয়ার্ডপ্রেস ব্যবহারের বিস্তারিত নির্দেশিকা
- ফোটোগ্রাফি পোর্টফোলিও তৈরি
- আবশ্যিক ও গুরুত্বপূর্ণ প্লাগ ইন
- সাইটের সুরক্ষা ও নিরাপত্তা
সমস্ত বিষয়গুলির বিস্তারিত টেক্সটের সঙ্গে থাকবে লাইভ সেশান। লাইভ সেশানের রেকর্ডিং থাকবে এবং পরেও কোর্স মডিউলে অন্তর্ভুক্ত থাকবে।
লাইভ সেশানের সময় ও তারিখ
- তারিখ - ১৮ই এবং ১৯শে ডিসেম্বর
- সময় - রাত্রি ৯.৩০ থেকে ১১.৩০
Instructor
Saptarshi Chakraborty
Course Mananger
Diptendu Kumar Kundu
-
1ভূমিকা: একবিংশ শতাব্দীর ডিজিটাল অস্তিত্বের ভিত্তিপ্রস্তরText lesson
-
2ডোমেইন নেম সিস্টেম (DNS): ইন্টারনেটের ঠিকানা ব্যবস্থা ও স্থাপত্যText lesson
-
3ডোমেইন নির্বাচন ও রেজিস্ট্রেশন গাইডলাইনText lesson
-
4ওয়েব হোস্টিং প্রযুক্তি: আর্কিটেকচার ও প্রকারভেদText lesson
-
5ডোমেইন ও হোস্টিং - সংযোগ ও সুরক্ষাText lesson
-
6সাধারণ সতর্কতাText lesson
-
7ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেম এবং ড্যাশবোর্ড পরিচিতিText lesson
-
8পোর্টফোলিও স্ট্র্যাটেজি এবং কন্টেন্ট কিউরেশনText lesson
-
9ফটোগ্রাফির জন্য সঠিক থিম নির্বাচন ও ইনস্টলেশনText lesson
-
10সাইট আইডেন্টিটি এবং ভিজ্যুয়াল কাস্টমাইজেশনText lesson
-
11গুটেনবার্গ (Gutenberg) বা ব্লক এডিটরText lesson
-
12এলিমেন্টর (Elementor) - জনপ্রিয় পেজ এডিটরText lesson
-
13মিডিয়া ম্যানেজমেন্ট এবং ইমেজ অপ্টিমাইজেশন বিজ্ঞানText lesson
-
14অ্যাডভান্সড গ্যালারি তৈরি (FooGallery ও Envira)Text lesson
-
15এসেনশিয়াল পেজ তৈরি এবং কন্টেন্ট স্ট্রাকচারText lesson
-
16নেভিগেশন এবং মেনু আর্কিটেকচারText lesson
-
17নিরাপত্তা এবং স্প্যাম সুরক্ষাText lesson
-
18পারফরম্যান্স অপ্টিমাইজেশন এবং এসইওText lesson
-
19ওয়েবসাইট লঞ্চ এবং পরবর্তী রক্ষণাবেক্ষণText lesson

